সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক সুদৃঢ়; রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এ সুসম্পর্ক ধরে রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আজ বুধবার (২১ মে) সকালে যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ এ কথা বলেন তিনি।

বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ বাহিনী প্রধান নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তিনি আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধে অটল মনোবল সৃষ্টিকারী অকুতোভয় ও সফল বিমান অভিযানের পুরোধা ও দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের, যাদের দৃপ্ত প্রত্যয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত ও সুগম হয়েছিল।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীর সদস্যরা অবদান রেখেছে। এছাড়াও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ও সিমুল্যেটেড উন্নত করা হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশিরাও এসে প্রশিক্ষণ নিচ্ছে। এ সময়, শান্তিরক্ষা মিশনে বাহিনীটির ভূমিকা উল্লেখ করে, দেশের ক্রান্তিলগ্নে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নবীন অফিসারদের মাঝে ট্রফি বিতরণ এবং ব্যাজ পড়িয়ে দেন নৌবাহিনী প্রধান। ।

এ কুচকাওয়াজ এর মাধ্যমে ০১ জন মহিলা অফিসার ক্যাডেটসহ ৮৬তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি-২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট এতে কমিশনপ্রাপ্ত হয়েছেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার মোঃ মুতাসিম বিল্লাহ তানিম আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষনীয় এ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রুপার হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবর্গ, সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর