বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

‘রেলে শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ হবে’ 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, স্টেশন মাস্টার চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে যাওয়ায় শূন্য পদের সংখ্যা বেড়েছে। স্টেশন মাস্টারের জন্য এক হাজার ৯২৯টি মঞ্জুরি করা পদের বিপরীতে শূন্য পদ এক হাজার ১১৩টি এবং পয়েন্টম্যানে এক হাজার ৯২১ পদের মধ্যে শূন্য ৭৮৩টি। ৪১৭টি স্টেশন মাস্টারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।

রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে স্বতন্ত্র সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫০টি মিটারগেজ লোকোমোটিভ, ২৯০টি ব্রডগেজ বিএফসিটি ওয়াগন সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে।

ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ প্রাপ্তি সাপেক্ষে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একজোড়া ও ময়মনসিংহ থেকে ভৈরবগামী দুই জোড়া ট্রেন চালু করা হবে বলেও তিনি জানান।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর