সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ধানমন্ডির ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ধানমন্ডির পুরনো ২৭ সড়কের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’। নামফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ককে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ‘ফারহান ফাইয়াজ’ এর নামে নামকরণ করে সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর