সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

গণপরিবহনের সমস্যা সমাধানে ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় নাগরিক সেবায়  বৈদ্যুতিক বাস চলাচল করবে। আগামী পহেলা জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে শুক্রবার এক পোস্টে এ কথা বলেন। তিনি জানান, ‘প্রকল্পটি শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।’

এ প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি। সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ অপর এক পোস্টে বলেন, ‘এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের অনুপ্রেরণা মাওলানা ভাসানীর ডাকা ফারাক্কা লংমার্চ।’

আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেয়া উপদেষ্টা এক পোস্টে এ কথা বলেন।

উল্লেখ করেন,  মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর