রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইসিসির মাসসেরা খেলোয়াড় মিরাজ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

 ২০২৫-এর এপ্রিল মাসের  আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর আগে বাংলাদেশ থেকে এই সম্মাননা অর্জন করেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে মিরাজ ছিলেন অসাধারণ। প্রথম টেস্টে বল হাতে নেন দুই ইনিংসে টানা পাঁচ উইকেট। সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

সিলেটে প্রথম টেস্টে দল হারলেও দুই ইনিংসে ১০ উইকেট (৫/৫২ এবং ৫/৫০) শিকার করেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে তো মূল অবদান তারই। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছিলেন মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে মিরাজের সংগ্রহ ১১৬ রান, গড় ৩৮.৬৬। বল হাতে ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬!

মাসসেরা হতে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের ভোটে উঠে এলেন শীর্ষে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর