সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে আজকের এ অবস্থান।

আজ বুধবার (১৪ মে) বেলা সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন তারা।

আবু সাঈদ নামে একজন নার্সিং শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতে হবে।’

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর