সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে : উপদেষ্টা মাহফুজ আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রকে নূতনভাবে গড়ে তুলতে গনঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।’

গতকাল সোমবার দিবাগত রাতে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হল। কিন্তু, লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে।

ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেয়া যাবে না। বরং, সকলের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’

মাহফুজ আলম আরো বলেন,  আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানবিধ টানাপোড়েন থাকবে,তা স্বাভাবিক। কিন্তু, দেশের  স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘৭১ পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নূতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর