বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কঙ্গনাকে চড় দেওয়া সেই রক্ষীকে চাকরি দেবেন বিশাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

 

নবনির্বাচিত সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় দেওয়ার ঘটনায় উত্তাল সমগ্র ভারত। যদিও এত কিছুর মধ্যে বলিউডের কাউকে এখনও এই নিয়ে কথা বলতে দেখা যায়নি। বিনোদন দুনিয়া থেকে প্রতিক্রিয়া না পাওয়ায় মুখ খুলেছেন কঙ্গনা নিজেও। তবে এ ঘটনায় কোনো একপাক্ষিক প্রতিক্রিয়া আসেনি। ভুক্তভোগী–অভিযুক্ত, দুই পক্ষকেই দুষছেন সবাই।

ভারতীয় গণমাধ্যমের খবর, কঙ্গনাকে চড়ের ঘটনায় অভিযুক্ত ওই নারী রক্ষী কুলবিন্দরকে ইতোমধ্যে বরখাস্ত করেছে ভারতের সিআইএসএফ। তাকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।

তবে কিছু মানুষ কঙ্গনার পক্ষে মুখ খুলেছেন। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন দেশের নিরাপত্তা নিয়ে। নাম উল্লেখ না করেও কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন রবিনা ট্যান্ডন।

কিন্তু এবার ভিন্ন সুর আসলো বলিউড পাড়া থেকে। চড়কাণ্ডের এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় সুরকার ও গায়ক বিশাল দাদলানি। সামাজিক মাধ্যমে কঙ্গনাকে চড়ের ঘটনার কিছু পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে অভিযুক্ত ওই নারী রক্ষীর সরাসরি পক্ষ নিয়ে কথা বলেন। এমনকি, এ ঘটনার কারণে ওই নারী চাকরি হারালে পরে তাকে চাকরির ব্যবস্থা করবেন- এমনটি উল্লেখ করেন তিনি।

এক পোস্টে দাদলানি লেখেন, ‘কোনও রকম হিংসার ঘটনা সমর্থন করি না আমি। কিন্তু নিরাপত্তারক্ষীর রাগের কারণ বুঝতে পারছি। আমি তার জন্যে একটি চাকরির ব্যবস্থা করে রাখবো, যদি তিনি এটা গ্রহণ করেন।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর