বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্ট খেলা থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

আচমকাই টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল চলাকালীন সময়ই এ ঘোষণা দিলেন ‘হিটম্যান’ খ্যাত এ ব্যাটার।

বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে করা এক পোস্টে টেস্ট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন এই ওপেনার।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকলো। সেই টেস্টের পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে সিডনিতে, যে একাদশে ছিলেন না রোহিত। সেই সিরিজের প্রথম ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি এই ‘হিটম্যান’। বাকি ৩ টেস্ট খেলে রান করেন মাত্র ৩১ রান। সবশেষ বছর ১৪ টেস্টে রান করেছিলেন ৬১৯, গড় ২৪.৭৬। ছন্দহীন রোহিত তাই অনেক দিন ধরেই চাপে ছিলেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, কেমন আছেন সবাই? সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বড় ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমরা জীবনের সেরা সম্মানগুলোর একটি। এই সফরে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।

ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর