সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

সোহান ও মাহিদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ‘এ’ দল সিরিজ নিশ্চিত করেছে। 

নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের বোলাররা ম্যাচের শুরু থেকেই চেপে ধরেন  সফরকারীদের।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে ২২৫ রানের জুটি। তখনও ব্যাট হাতে লড়েন অঙ্কন। ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন।

এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩ রানের পর ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর