শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আজকের শিশুরা স্মার্ট বাংলাদেশের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

 

আওয়ামী লীগ সরকার শিশুদের শিক্ষা গ্রহণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করেছে জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, আজকের শিশু-কিশোররাই হবে ২০৪১ সালের বাংলাদেশের ভবিষ্যৎ পথপ্রদর্শক।

৪ জুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকা‌রের পদক্ষেপের ফলে বর্তমানে সাক্ষরতার হার ৭৬ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে উল্লেখ করে শেখ হা‌সিনা ব‌লেন, ২০০৬ সালে তা ছিল মাত্র ৪৫ শতাংশ। তার সরকার দেশে স্কুলে কম্পিউটার ল্যাব এবং কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছে।

আওয়ামী লীগ সরকার দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করছে।

তিনি বলেন, চিকিৎসা, কৃষি, ডিজাইন ও ফ্যাশন, অ্যারোস্পেস ও এভিয়েশন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তার সরকার শিশুদের সুরক্ষায় অনেক আইন ও নীতিমালা প্রণয়ন করেছে এবং শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। সরকার প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, উপবৃত্তি ও বৃত্তির পাশাপাশি উচ্চশিক্ষার জন্যও বৃত্তি প্রদান করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর