শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

খালেদা জিয়ার দেশে ফেরার লন্ডন ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস পরে আগামী ৫ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার দেশে ফেরার নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলামকে সরানোর কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছে বিমানের সংশ্লিষ্ট সূত্র।

বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামিকাল রোববার (৪ মে) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটটি। ফ্লাইটে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট চার কেবিন ক্রুর নাম চূড়ান্ত করেছিল। তারা হলেন—চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজ। তবে শুক্রবার মধ্য রাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপোনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যেকোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া কিংবা রিশিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা নিয়মিতই ঘটে। প্রতিবেদনেই অনেক সময় সরানোর সুপারিশ আসে।সে অনুযায়ী বিমান ব্যবস্থা নেয়।

তবে বিমানের একাধিক সূত্র জানায়, কসমিক এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন। তার বিরুদ্ধে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে জুনিয়র পার্সার বিপোন দীর্ঘদিন ধরে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনসহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর