শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

পুলিশের সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও সাবেক সংস্কৃতি সচিব  মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে স্ত্রী শিরীন আকতার রানু ছাড়াও সন্তান মাশরুর, মাশনুর ও এলমিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাবেক এই আইজিপির প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মোদাব্বির হোসেন চৌধুরী ১৬ নভেম্বর, ২০০১ থেকে ২২ এপ্রিল, ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরির মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ওই সময় লেফটেন্যান্ট অফিসার ছিলেন।

পরে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোদাব্বির হোসেন চৌধুরী। ২০০১-২০০৩ সালে বাংলাদেশ পুলিশের ১৭তম পুলিশ পরিদর্শক- আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে ও দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর