শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়। 

রোববার (২৭ এপ্রিল)  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।”

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে সংঘাতপ্রবণ সম্পর্ক বিরাজ করছে। তবে, ঢাকা কোনও বড় সংঘর্ষ চায় না যা এই অঞ্চলের জনগণকে বিপদাপন্ন করতে পারে।

হোসেন বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই বাংলাদেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি তারা (ভারত ও পাকিস্তান) তাদের মতবিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধান করবে। কিছু দেশ ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমেই হোক, আমরা দেখতে চাই যে, উত্তেজনা হ্রাস পেয়েছে ও শান্তি বজায় রয়েছে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে ইরান ও সৌদি আরবকে বাংলাদেশ অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই পর্যায়ে, আমরা মনে করি না যে, আমাদের জন্য কোনো মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করা যথাযথ হবে।’

তিনি বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) যদি বিশেষভাবে আমাদের সহায়তা চায়, তাহলে আমরা তা বিবেচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কোনো উদ্যোগ নেব না।’

বাংলাদেশের উপর ভারত-পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে হোসেন বলেন, আন্ত:সংযুক্ত বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনাবলি অনিবার্যভাবে সব দেশের ওপর কিছুটা প্রভাব ফেলে।

বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থার খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলির এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমার কাছে কোনও অতিরিক্ত মোতায়েন বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কোনো তথ্য নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, পরিস্থিতি শান্ত করার জন্য ইরান ও সৌদি আরব আলাদাভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর