সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

দেশের জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রচুর প্রতিবেদন আসছে— দুই সপ্তাহ আগে দ্য নিউইয়র্ক টাইমসেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইউনূস-সমর্থিত (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামি সন্ত্রাসবাদ বা চরমপন্থার উত্থান ঘটছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করছেন, এমনকি নাৎসি প্রতীকের মতো চিত্রও দেখা গেছে, যেমন এই ছবিটি ঢাকার।

ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ।

বাংলাদেশ নিয়ে আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, তারা কেএফসি, কোকা-কোলার মতো আমেরিকান ব্র্যান্ডগুলোকে টার্গেট করছে এবং সেখানে ইহুদিবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে— যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো ব্যক্তিদের উসকানির অভিযোগও রয়েছে।

জবাবে ব্রুস বলেন, আমি আপনার কথা শুনলাম। আপনার আগ্রহ ও উদ্বেগের প্রশংসা করছি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের নানা চ্যালেঞ্জ রয়েছে। আমরা এই দেশ নিয়ে আগেও বহুবার কথা বলেছি, বিশেষ করে এখানকার সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তবে এই নির্দিষ্ট প্রসঙ্গটি আমরা আলাদাভাবে বিবেচনা করব।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই—সেটি হলো, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশের আদালত। এটি বাংলাদেশের বিচারব্যবস্থার আওতাধীন একটি বিষয়। আপনি যেসব ঘটনা তুলে ধরেছেন— যেমন বিক্ষোভ-প্রতিবাদ ইত্যাদি—সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়, এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে। তারা এমন বাস্তবতার মুখোমুখি, যেটির কথা আপনি বলছেন—এবং আমরা নিজেরাও সেসব দেখেছি। আর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথার কথা হিসেবে বলছি না— গণতন্ত্র সত্যিই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের গুরুত্ব আছে এবং মানুষের কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ— কারণ এসব দিয়েই তারা এমন সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে, যা গত ২০–২৫ বছরে আমরা দেখেছি, যেগুলো অনেক সময় মানুষের জীবন বিপর্যস্ত করেছে। এখন অনেক দেশের জন্যই সামনে কোন পথ বেছে নেওয়া উচিত—তা স্পষ্ট হয়ে গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর