শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

মায়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার(৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

তাঁরা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে দুর্যোগের পর বাংলাদেশি উদ্ধারকারী দলকে মিয়ানমার পাঠানো।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’

মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, বাংলাদেশের নেতৃত্বাধীন এই আঞ্চলিক সংগঠন নতুন গতিশীলতা লাভ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর