বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১০

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার(২ এপ্রিল)সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনজুর হোসেন জানিয়েছে, ঘটনাস্থলে সাত জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশু, তিন জন পুরুষ, তিন জন নারী ছিলেন। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়। এ ছাড়াও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক নারী ও এক পুরুষসহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেছেন, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা  বলেন, ‘কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। সাত জন ঘটনাস্থলে এবং তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।’

উল্লেখ্য, চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন এবং নয় জন আহত হন। মঙ্গলবার ভোররাতে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে নয় জন আহত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর