সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ঈদের জামাতে কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন উপদেষ্টা আসিফ, জানা গেল কারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন

রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে প্রথমবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং এক দিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়।

প্রচারিত ছবি/ভিডিওতে দেখা যাচ্ছে, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এর ফলেই আলোচনার সূত্রপাত।

বিষয়টি নজরে এসেছে রিউমর স্ক্যানারের।

ঈদের এই জামাতে  ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

রিউমর স্ক্যানার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ শুরুতে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যেকোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়৷ কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান।

ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান।

এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমর স্ক্যানার কথা বলেছে বিকল্প ইমাম (যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন) মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে। তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক উপদেষ্টাকে সামনে আসার অনুরোধ করে। তখন উনি সামনে আসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর