শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন।

প্রধানমন্ত্রী শরীফ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ঈদ উপলক্ষে অধ্যাপক ইউনূসও পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান।

শরীফ জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন।

এর আগে দুটি বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতারা ডিসেম্বরে কায়রোতে  ডি-৮ শীর্ষ সম্মেলনে এবং গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাক্ষাৎ করেছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর