বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঈদুল ফিতরে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

পবিত্র  উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‌পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সব সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ ছাড়া সেনাপ্রধান সম্প্রতি ভাষানটেক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর