মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

দীর্ঘ ৭ বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এই খুশির দিনে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেছেন তিনি।

বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। সেখান থেকেই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (৩১ মার্চ) রাত নয়টায় চেয়ারপারসের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন।

এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর