সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সাক্ষাতকালে সেনাপ্রধান আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। পাশাপাশি সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ড. ইউনূসকে অবহিত করেন। এছাড়া, গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং নিহতের পরিবার ও আহতদের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতার বিষয়েও জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর