শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ব্যাংককে ইউনূস–মোদির বৈঠক হচ্ছে না

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না।

শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক হবে সেটি।

দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির কিছু সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে একই সম্মেলনে অংশ নেয়ায় দুই নেতার মধ্যে অবশ্যই সৌজন্য বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা হবে অনানুষ্ঠানিক।

ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। এর মাঝে সরাসরি সাক্ষাৎ হয়নি এই দুই নেতার। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেক সম্মেলন। প্রথম সম্মেলনের ২১ বছর পর ফের থাইল্যান্ডে হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক।-যমুনা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর