শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২৯টি নতুন প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৬২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ও নগর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাওর এলাকায় কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন নিয়ে গবেষণা করা হবে। দুগ্ধ উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করা হবে। চারটি হটস্পট এলাকায় উদ্ভিদের বৃদ্ধির ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করা হবে।

কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণ ও মানসম্মত বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। চর, হাওর ও উপকূলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহর এলাকায় জলাধার পুনরুদ্ধার করা হবে। নারায়ণগঞ্জের পাঁচটি খালের তীরে বনায়ন এবং গাজীপুরের লবনদহ খাল সংরক্ষণ করা হবে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সৌরবিদ্যুৎচালিত নলকূপ বসানো হবে। বান্দরবানের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে।

পরিবেশবান্ধব পাটের ব্যাগ সরবরাহ, তাল ও ম্যানগ্রোভ বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান কাজ করবে। দেশজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বাড়াতে প্রচারাভিযানও চালানো হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি; জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; সেন্টার ফর এনভায়রনমেন্টাল এবং জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; পরিবেশ অধিদপ্তর;  বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, জেলা প্রশাসন, ঢাকা; মৎস্য উন্নয়ন কর্পোরেশন; প্রাণিসম্পদ অধিদপ্তর ; পাট অধিদপ্তর; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন অধিদপ্তর প্রকল্পসমূহ বাস্তবায়ন করবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ  উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর