সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ঢাকাসহ ৩ বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সংস্কৃতি তুলে ধরা। স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর