শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

ঢাকায় যৌথবাহিনীর সতর্ক অবস্থান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

রাজধানী ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে যৌথবাহিনী। সড়কে টহল দেয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথবাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথবাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর