বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ট্যামি ব্রুসে কাছে জানতে চাওয়া হয়- মার্কিন গোয়েন্দা প্রধান টুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে ইসলামি উগ্রপন্থা বাড়ছে এবং একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। যদিও তিনি সরাসরি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি, তবে ইউনুস এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন এগুলো সত্য নয়। তবে ঠিক গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের খেলাফতপন্থী সমাবেশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই চলমান উদ্বেগের প্রেক্ষাপটে,  যুক্তরাষ্ট্র কী ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে?

জবাবে ব্রুস বলেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা বৈষম্যের ঘটনাকে জোরালোভাবে নিন্দা করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে, তা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা পরিস্থিতি নজরদারি করছি, এবং আমাদের প্রত্যাশা থাকবে, নিরাপত্তা ও স্থিতিশীলতার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর