শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ময়মনসিংহে মিয়ানমারের আরসা প্রধানসহ ১০ সদস্যের নামে ২ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরীর নতুন বাজার গার্ডেন সিটি ভবন থেকে গ্রেপ্তার হওয়া আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যসহ ১০ জনের নামে দুটি মামলা হয়েছে। পৃথক এই মামলায় ৩০ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।

আসামিরা হলেন-মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসা প্রধান আতাউল্লাহ (৪৮), রাখাইনের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), রাখাইনের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও নুর আলমের ছেলে মো. হাসান (১৫), শাহিদ, শাহিনা, সোনোয়ারা ও আসমত উল্লাহ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৭ মার্চ দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ-ব্লক থেকে দুই শিশুসহ ছয়জনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

ওসি শফিকুল ইসলাম খান আরও জানান, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিল। এমন খবরে পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে চারজন এবং নারায়ণগঞ্জ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর