সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালিকে অনুরোধ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতে এলে তি‌নি এই অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসীকর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে নুলা ওস্তাস (কাজের ভিসা) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের ওপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেন।

উল্লেখ‌্য, গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সব নুলা ওস্তাস বর্তমানে ইতালিয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতোমধ্যেই ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর