বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খায়রুল হাসান জুয়েল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন

 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন বিদেশ গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার ২৫ মে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ রাজনৈতিক সফরে চীন গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি-অনার্স ও এমএস শেষ করেন। রাজনৈতিক জীবনে তিনি ঢাবির ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন।

খায়রুল হাসান জুয়েল পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা এ বি এম বজলুর রহমান আমৃত্যু জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের জন্য কাজ করেছেন। তার ছোট ভাই মাইনুল হাসান হিমেল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপ প্রচার সম্পাদক ছিলেন।

তার স্ত্রী আফরিন নুসরাত ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার শশুর আবুল কালাম আজাদ মতি সাবেক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর