বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ নির্দেশ দিয়েছে।

আদালত একইসঙ্গে মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে, তদন্তকারীদের এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের জন্য গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশও দিয়েছে। এই ব্যবস্থাগুলো কার্যকরের অগ্রগতি সম্পর্কে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ইসরায়েলকে।

গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার উপস্থাপিত ৮৪ পৃষ্ঠার নথিতে বলে হয়েছে, ইসরায়েলের কার্যকলাপ ‘চরিত্রগতভাবে গণহত্যাই।’ কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে ধ্বংস করে দিতে চেয়েছে। জানুয়ারিতে এই মামলার প্রথম পর্বের শুনানি হয়।

রায়ে বলা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে তার সামরিক আক্রমণ বা রাফাহ গভর্নরেটে অন্য কোনো পদক্ষেপ বন্ধ করতে হবে যেটি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর জীবন পরিস্থিতির ওপর আঘাত হানতে পারে, যা সম্পূর্ণ বা আংশিকভাবে তার শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর