শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ শুক্রবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন অ্যান্তোনিও গুতেরেস।

সফরকালে জাতিসংঘ মহাসচিব আজ দিনের শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির জন্য জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘আহ্বান’ জানাবেন বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর