শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

মাহমুদুল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

গতরাতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৩০ ম্যাচে ১১,০৪৭ রান করেছেন ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ। ২৩৯ ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৫৬৮৯ রান এবং ১৪১ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪৪ রানের মালিক মাহমুদুল্লাহ। ৫০ টেস্টে ২৯১৪ রান আছে তার।

এছাড়াও বল হাতে তিন সংস্করণে ১৬৬ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ।

আইসিসি টুর্নামেন্টে দেশের পক্ষে সবচেয়ে বেশি চার সেঞ্চুরি রেকর্ডের মালিক মাহমুদুল্লাহ।

বণার্ঢ্য ক্যারিয়ারের ইতি টানার পর মাহমুদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষণ্ন এক মুহূর্ত। প্রায় দুই দশক জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন মাহমুদুল্লাহ। চাপের মধ্যে ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অন্যতম সেরা করে তুলেছে। তার নিষ্ঠা ও পারফরমেন্স ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মানদন্ড স্থাপন করেছে এবং তার উত্তরাধিকার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

দলের বিপদে মাহমুদুল্লাহর জ্বলে উঠার কথা স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য বাংলাদেশের ক্রিকেটে আলাদা সুনাম আছে মাহমুদুল্লাহর। ব্যাট বা বল হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করেছে সে। চ্যালেঞ্জিং মুহূর্তে ঠান্ডা মেজাজে খেলার গুণ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে তুলেছে।’

মাহমুদুল্লাহকে শুভ কামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদুল্লাহর বণার্ঢ্য ক্যারিয়ার উদযাপন করি ও একই সাথে দলের হয়ে অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

অধিনায়ক হিসেবে ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক তিনি। তার অধীনে টেস্টে এক জয়, ৪ হার ও ১ ড্র এবং টি-টোয়েন্টিতে ১৬ জয়, ২৬ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর