সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন,আজ  সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন,ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ৪ তলা ভবনের নিচ তলায় জেনারেটর রুমে আগুন লাগে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার। তবে অগ্নিসংযোগ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর