বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গুলশানে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

রাজধানীর গুলশান-বারিধারায় কূটনৈতিক এলাকায় (ডিপ্লোম্যাটিক জোন) ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে গুলশান থানা পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

গুলশান থানা জানায়, পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে ভিক্টিমের পরিবারের অভিযোগ। শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে গুলশান থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা।

জানা গেছে, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর