সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন দল নিবন্ধনের জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

আজ রবিবার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর