বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে ‘মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ নামকরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেখ পরিবারের সদস্য সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নামকরণ করা হয়ে হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তের  আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এছাড়া একই ধারাবাহিকতায় রোববার আরো চারটি স্থাপনার নাম বদলে দিয়েছে এনএসসি।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপ। তার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম এনডিসি আজ রবিবার এক চিঠিতে এই স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সকলকে অবহিত করেছেন।

রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্সে শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর