শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার (৯ মার্চ)  বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত ও নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে, এতে বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারাও ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকায় ছয়টা বাস এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এ জন্য বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন।

রাস্তায় ডাকাতি প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে। এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক-লরির মতো ভারি যান চলাচল সীমিত করা হতে পারে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয় এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।

মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় নসিমন-করিমন চলাচল করবে না বলে জানানো হয়। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করা যাবে না এবং পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা ৮০ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর