সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই রিকশা চালককে ছাড়িয়ে নিয়েছেন  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান আসিফ মাহমুদ।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে এক রিকশাচালককে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। এরপরই আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অনেকেই তার মুক্তির দাবি করেন।

এ বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেই ব্রিফিংটি হয়নি।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর