শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ২ জন নতুন বিশেষ সহকারী নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন নতুন বিশেষ সহকারী নিয়োগ করেছেন।

প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী দু’জন হলেন-শেখ মইনদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আজ বুধবার  এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত বিশেষ সহকারীরা উপদেষ্টাদের সহায়তা করবেন। সড়ক পরিবহন ও সেতু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ওই দুইজন বিশেষ সহকারী নিয়োগ করেন রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন শেখ মইনদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রী হিসেবে বেতন, ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর