সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অধ্যাপক আবরার উপদেষ্টা হিসেবে শপথ নেবেন কাল, পেতে পারেন শিক্ষার দায়িত্ব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক আবরার।

অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর