শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

দূষিত শহরের তালিকায় বাগদাদ প্রথম: ঢাকার অবস্থান সপ্তম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

 ঢাকার বায়ু দূষণের মাত্রা স্বাস্থ্য সম্মত নয়। তবে, দিল্লির চেয়ে ঢাকার ‘দূষণ-মাত্রা’ ৫ ধাপ কম  বলে আইকিউএয়ারের মানসূচকে উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আইকিউএয়ারের বায়ুদূষণের মানসূচকে উল্লেখ করা হয়, বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ১৫৯ স্কোর নিয়ে আজ মঙ্গলবার ঢাকার বায়ু দূষণের মাত্রা সপ্তম স্থানে রয়েছে।

প্রদত্ত স্কোর এটাই প্রমাণ করে যে এই মহানগরীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একই সমান স্কোর নিয়ে পাকিস্তানের করাচিও দূষণের দিক থেকে রয়েছে সপ্তম স্থানে।

একই সময়ে দেওয়া চার্টে ২৯৪ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এবং ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর।

এছাড়া ১৬১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এবং পঞ্চম স্থান দখল করেছে পোল্যান্ডের ক্রাকো শহর। স্কোর ১৬০। পাশাপাশি ১৫৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা ও করাচি। অর্থাৎ এই শহরগুলোর বাতাস ‘অস্বাস্থ্যকর’ এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর