বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি রাষ্ট্রপতি ড. সাইয়েদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের বহনকারী হেলিকপ্টারের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি জ্ঞানী এবং নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি গভীর প্রতিশ্রুতি দিয়ে তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করেছিলেন। তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও মনোবলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার প্রার্থনা করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর