সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

পণ্যকে যুগোপযোগী করতে পার্বত্য নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

পার্বত্য এলাকায় উৎপাদিত পণ্যকে যুগোপযোগী, উন্নত ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রথমেই প্রয়োজন কোনো বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে ক্রেতা আকৃষ্ট হয়। সে লক্ষ্যে পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য জেলাগুলোর নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা দেয়া হবে। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, জাতিগত কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন, উপদেষ্টার নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর