সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে : প্রেস সচিব শফিকুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে গতবছরের রমজানের তুলনায় এ বছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে এবং আশা করি পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

আজ  শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন রমজানে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। সে লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ নিবিড়ভাবে কাজ করেছে। তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। কীভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরই বন্যা মোকাবেলা করতে হয়েছে। এবার ৬টা বন্যা হয়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য গতবছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর