শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন নীতিমালা অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে : উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০৭ অপরাহ্ন

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আওতায় সাংবাদিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন যাচাই-বাছাই করে নতুন কার্ড ইস্যু করা হবে।’

তিনি জানান, নতুন প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত পুরোনো প্রেস কার্ড বৈধ থাকবে।

উপ প্রেস সচিব বলেন, নতুন নীতিমালা ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ডিজিটাল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা বাধ্যতামূলক, যাতে কেউ এটি জালিয়াতি করতে না পারে।

এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, প্রেস কার্ডের মেয়াদ তিন বছর হবে এবং ক্ষতিগ্রস্ত কোনো সাংবাদিক তার অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আপিল করতে পারবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর