বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মদনে ৬০০ পিস ইয়াবাসহ দুইভাই গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন

নেত্রকোনা মদন উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩) দুইভাইকে গ্রেপ্তার করে। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন, ১২ টি সিমকার্ড এবং ৩ টি মেমোরিকার্ড জব্দ করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত জাহান মিয়া ও লিজন মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহান মিয়া ও লিজন মিয়া সহোদর। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। পরে গেপ্তার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার হেফাজতে নেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর