শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো ব্রিটিশ হাইকমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০২ অপরাহ্ন

পর্দা উঠেছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড মডেলের আসর হওয়ায় এবার পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মূলত, গ্রুপ পর্ব ও নকআউট স্টেজে ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইতে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে মেন ইন ব্লু’রা। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করা হয় ব্রিটিশ হাইকমিশনের ভেরিয়ায়েড পেজ থেকে। সেখানে বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় সারাহ কুককে।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পর বাকি দুটি ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে নাজমুল শান্তর দল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে একটিমাত্র জয় রয়েছে বাংলাদেশের। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর গত ১৮ বছরে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে মেন ইন ব্লু’দের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর