বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের তিন দিন পর ভারতের মণিপুরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। উত্তরসূরি নিয়ে ঐকমত্য না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

২০২৩ সালের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর এবং বিরোধীদের ক্রমবর্ধমান চাপের মধ্যে বীরেন সিং পদত্যাগ করেন। বিরোধীরা তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল।

মণিপুরে ২০২৪ সালের ১২ আগস্ট শেষ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়। ফলে বুধবার (১২ ফেব্রুয়ারি) পরবর্তী অধিবেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত রোববার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের জেরে বাজেট অধিবেশন বাতিল করা হয়।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, রাজ্য সরকার অনাস্থা প্রস্তাব এবং একটি গুরুত্বপূর্ণ ফ্লোর টেস্টের মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

বিরোধী দল কংগ্রেস বলেছে, প্রায় দুই মাস ধরে চলা জাতিগত হিংসা অব্যাহত থাকায় মণিপুরের জনগণকে নয়, বরং বিজেপিকে বাঁচানোর জন্যই বিধানসভায় কংগ্রেসের পরিকল্পিত অনাস্থা প্রস্তাবের আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই সিদ্ধান্তকে ‘দীর্ঘদিনের প্রয়োজন’ বলে অভিহিত করলেও লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ অভিযোগ করেছেন, ওই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে বিজেপির কোনো রোডম্যাপ নেই।

সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যায়, কুকিদের সঙ্গে সহিংসতার সময় মেইতেই গোষ্ঠীগুলোকে রাজ্য সরকারের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করার অনুমতি দেওয়া হয়েছিল বীরেন সিংয়ের ইশারায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর