বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৫৯১ জন গ্রেফতার হয়েছে। গত চারদিনে প্রায় ৯০০০ হাজার গ্রেফতার।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ২৪ ঘণ্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে ২০টি ককটেল, ১৭ রাউন্ড কার্তুজ, চারটি ওয়ান শুটারগান, দু’টি এলজি, পুলিশের কাছ থেকে লুট করা একটি চায়না রাইফেল, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।

গত শুক্রবার গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও। শনিবার রাত থেকে সারাদেশে যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর